প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানসিক চাপে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, মা-শিশু জীবিত উদ্ধার

editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ
মানসিক চাপে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, মা-শিশু জীবিত উদ্ধার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
মেয়েকে নিজের কাছ থেকে কেড়ে নেওয়ার আশঙ্কায় মানসিক চাপে পড়ে পাঁচ বছরের কন্যাসন্তান নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি পৌর এলাকার বাসিন্দা এবং সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাকি ৫ বছরের কন্যা সন্তানকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

Manual8 Ad Code

লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তিনি স্বামীকে তালাক দেন। এরপর থেকে মেয়েকে নিজের কাছে নেওয়ার জন্য তার সাবেক স্বামী বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছিলেন। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে লাকি আক্তারের সাবেক স্বামী সাইদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code