প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ছেলের ছুরি কাঘাতে বাবা-মা খুন

editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
ছেলের ছুরি কাঘাতে বাবা-মা খুন

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
মাদকাসক্ত এক ছেলের ছুরিকাঘাতে বাবা-মা নিহত হয়েছেন। পরিবারের দাবি, ছেলেকে দুই দফা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হলেও শেষ পর্যন্ত তার হাত থেকেই প্রাণ হারাতে হয়েছে বৃদ্ধ দম্পতিকে।

শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকার মহাজন বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৭০) ও তার স্ত্রী কল্পনা দাশ গুপ্ত (৫৫)। এ ঘটনায় তাদের একমাত্র ছেলে রমি রাজ দাশ গুপ্ত (৩০) কে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

ঘটনার পর আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual2 Ad Code

নিহত স্বপন দাশের ভাইয়ের স্ত্রী মেরি বিশ্বাস জানান, দুপুরে পাশের ঘর থেকে চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন, রমি রাজ তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করছে। তার চিৎকার শুনে স্বপন দাশ স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলের হামলায় তিনিও গুরুতর আহত হন।

কল্পনা দাশ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত স্বপন দাশকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।

মেরি বিশ্বাস আরও জানান, রমি রাজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে দুইবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই উচ্ছৃঙ্খল আচরণ করতেন এবং এর আগেও একাধিকবার বাবা-মাকে মারধর করেছিলেন।

Manual7 Ad Code

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।

Manual3 Ad Code

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুমি রাজকে আটক করে। ঘটনাস্থল থেকে কল্পনা দাশের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং স্বপন দাশের মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code