প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কারাগারে সাজার শেষ দিনে কয়েদির চিরবিদায়

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
কারাগারে সাজার শেষ দিনে কয়েদির চিরবিদায়

Manual4 Ad Code

দিনাজপুর প্রতিনিধি:

Manual1 Ad Code

দিনাজপুর জেলা কারাগারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত মো. নাদিম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

বুধবার (২৬ আগস্ট) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

 

কারাগার সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত আসামি তিনি। তাকে গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। আজ সাজা শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) কারাগার থেকে তার মুক্তি পাওয়ার কথা।
তবে আজ সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তির পর তাকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code