জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া
জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীর একটি কবরস্থান থেকে দুটি লাশ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর স্বজনেরা কবর জিয়ারত করতে গেলে বিষয়টি ধরা পড়ে।
Manual7 Ad Code
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ এ তথ্য জানিয়েছেন।
খবর পেয়ে আজ সকালে সরেজমিন পাহাড়পুর-নুরপুর কবরস্থানে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি কবর। এর একটি ওই ইউনিয়নের নগর সাঁওতা বিশ্বাসপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার বিশ্বাসের স্ত্রী সাহারা খাতুনের, অন্যটি একই গ্রামের তপন বিশ্বাসের ছেলে রাতুল বিশ্বাসের। দুটি কবরই খোঁড়া, ভেতরে লাশ নেই।
Manual3 Ad Code
সাহারা খাতুনের বড় ছেলে মনজুরুল হক বলেন, ‘আমার মা ২০২৩ সালের ২১ জুন বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর লাশ পাহাড়পুর-নুরপুর কবরস্থানে দাফন করা হয়। ৪০ দিন আগে বাবাও মারা গেছেন। বাবার লাশও এখানেই দাফন করা হয়েছে। পরিবারের লোকজন নিয়মিত কবর জিয়ারত করে। আজ ভোরে ছোট ভাই রইসুল হক কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পায়, কবর থেকে বাবার লাশ চুরি হয়েছে।’
মনজুরুল হক আরও বলেন, ‘খবর পেয়ে আমরা এখানে ছুটে এসে দেখতে পাই বাবা ও রাতুলের কবর খোঁড়া। কবরস্থান থেকে একটু দূরে ভুট্টা খেতে দুটি হাড় পড়ে থাকতে দেখা গেছে। পাশেই একটি পলিথিনে ট্রাউজার ও পানির বোতল পড়ে ছিল।’
Manual7 Ad Code
রাতুলের মা সোনিয়া খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘রাতুল ছিল প্রতিবন্ধী। দুই বছর আগে সে মারা গেছে। তখন তার বয়স ছিল ১৪ বছর। সকালে লোকজনের কাছ থেকে শুনতে পেয়ে কবরস্থানে ছুটে আসি। এসে দেখি আমার ছেলের কবরে লাশ নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যাদের লাশ চুরি হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’