প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পুলিশকে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Manual2 Ad Code

বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণকে বলব আইন নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব আরও বেশি সক্রিয় হওয়ার জন্য, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। কিছুদিনের মধ্যেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানো হবে বলেও জানান জাহাঙ্গীর আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি অস্বীকার করব না যে, ঘটনাগুলো ঘটছে না। কিন্তু ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা লোকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। যারা এসব (অপরাধ) করছে, এরা আমাদেরই পোলাপান, ওদের একটু বোঝাতে হবে, যেন অপকর্ম থেকে সরে আসে। আরেকটা বিষয়- আমাদের যে স্ট্যাটিসটিকস আছে, এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে।’

Manual5 Ad Code

দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি জমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষি জমি রক্ষায় ‘কৃষি জমি সুরক্ষা আইন’ করতে যাচ্ছেন তারা।

Manual2 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইটের ভাটায় কৃষি জমির টপ সয়েল নিয়ে কৃষি জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা যদি হতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। এটি যেন না হয় সে কারণে কৃষি জমি রক্ষায় আমরা কৃষি জমি সুরক্ষা আইন করতে যাচ্ছি।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code