প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘আমি একটা পরী’

editor
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ণ
‘আমি একটা পরী’

Manual2 Ad Code
ডিজিটাল ডেস্ক:

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির দেখা মিলল এক নতুন লুকে। সম্প্রতি তার ফটোশুটের কয়েকটি ছবি ভেসে বেড়াচ্ছে স্যোশাল মিডিয়ায়, যা রীতিমতো হইচই তৈরি করেছে ভক্তদের মাঝে।

Manual7 Ad Code

মাতৃত্বের পর আবারও নিজেকে আগের মতো ফিট করে তুলছেন পরীমণি। আর তারই দৃষ্টান্ত মিলছে দিনে দিনে। আপাতত নতুন কোনো কাজ নিয়ে এই নায়িকা এখনও কিছু না জানালেও বলা যায় নিজেকে প্রস্তত রেখেছেন তিনি।

পরীর নতুন ছবিগুলোতে দেখা যায়, সবুজ বেনারসি শাড়ির সঙ্গে ভারী গহনায় নিজেকে মেলে ধরেছেন পরীমণি।

ঝুমকা থেকে শুরু করে সোনার হার- নানা কিছুই ছিল; হাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে সবুজ রেশমি চুড়ি।
ফেসবুকে ছবি গুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর আমি একটাই পরী!’।

Manual1 Ad Code

Manual4 Ad Code

বলা বাহুল্য, পরীমণির এমন সাজ যেন ছিল ট্র্যাডিশনাল ফ্যাশনে পরিপূর্ণ; যা রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের মাঝে। শুধু তাই নয়, পরীমণির মন্তব্যঘরে প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন তারা।

Manual4 Ad Code

জানা গেছে, একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন পরীমণি। মূলত সেই অনুষ্ঠানেই এই সাজে সবার সামনে আসেন নায়িকা।

সেই অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন পরীমণি। জানান, বর্তমানে বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের ব্যস্ততায় সময় কাটছে তার।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code