ছবি নিয়ে বিভ্রান্তি, পরিষ্কার করলেন ন্যানসি-কন্যা রোদেলা
ছবি নিয়ে বিভ্রান্তি, পরিষ্কার করলেন ন্যানসি-কন্যা রোদেলা
editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
Manual5 Ad Code
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির কন্যা রোদেলা। মায়ের পথ ধরে তিনিও গান করেন। এরই মধ্যে একাধিক গান প্রকাশ হয়েছে তার। অন্তর্জালেও রোদেলার পরিচিতি বেশ। ফেসবুকে রয়েছে ১৪ লাখের বেশি অনুসারী।
Manual2 Ad Code
সেই পেজে শুক্রবার একটি ছবি পোস্ট করেন রোদেলা। তাতে দেখা যায়, রোদেলার কোলে এক শিশু। ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। ছবিটি দেখে অনেকেই পড়েছেন বিভ্রান্তিতে। ভাবছেন, রোদেলা কি মা হয়েছেন! মন্তব্যের ঘরে অনেকেই এমনটা উল্লেখ করেছেন।
শনিবার আরেকটি পোস্ট দিয়ে বিভ্রান্তি দূর করলেন রোদেলা। তার মামা ও সেই শিশুটির সঙ্গে একটি ছবি দিয়েছেন। আর লিখেছেন, ‘আগের পোস্ট নিয়ে তথ্যটা জানিয়ে রাখি। আমার মামার ছোট মেয়ে, আমার মামাতো বোন।’
Manual5 Ad Code
এ পোস্টের মন্তব্যে অনেকেই জানিয়েছেন, তাদের বিভ্রান্তি দূর হয়েছে। তবে প্রথম পোস্টেই বিষয়টি উল্লেখ থাকলে এমন সংশয় তৈরি হতো না বলে জানিয়েছেন তারা।
Manual8 Ad Code
উল্লেখ্য, ন্যানসির প্রথম সংসারের কন্যা রোদেলা। কণ্ঠও পেয়েছেন মায়ের মতো সুরেলা। তাই গানেই পথ চলছেন। মা-মেয়ে একসঙ্গেও গান করেছেন। গত বছরের জুলাইতে প্রকাশিত হয় তাদের প্রথম যৌথ গান ‘কেন’।