নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নুরী (১৭) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। পরে ময়না তদন্ত শেষে লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব।ওই কিশোরী জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁওয়ের জুবায়ের আহমদের মেয়ে। তবে তার লাশটি উদ্ধার করা হয়েছে নানার বাড়ি থেকে।
Manual4 Ad Code
তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জালালাবাদ থানাপুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১১টার পর তাকে বিষয়টি ফোন দিয়ে জানান মেয়েটির নানা। সে ওই বাড়িতেই ছিল। রাতে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে ঘোষণা করেন।
Manual4 Ad Code
নুরির এমন মৃত্যু সংবাদে এলাকাজুড়ে আলোচনার ঝড় বইছে। পরিবারের সদস্যরা দাবি করেছেন, তার মানসিক সমস্যা ছিল। তার মনে কি এমন কষ্ট ছিল- এমন প্রশ্ন নিয়েও চলছে আলোচনা সমালোচনা।
Manual3 Ad Code
লাশটি হিমাগারে রাখা হয়েছিল এবং মঙ্গলবার বিকালে ময়না তদন্ত শেষে লাশটি তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।