বিয়ানীবাজারে ইয়াবার এক বিশাল চালান জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। জব্দ হওয়া সাড়ে ৭ হাজার পিস ইয়াবার বাজার মূল্য ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
Manual4 Ad Code
Manual3 Ad Code
পুলিশ জানায়, সোমবার রাতে বিয়ানীবাজার থানা পুলিশ এর একটি আভিযানিক দল গোপন সোর্সের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে তল্লাশি শুরু করে। এ সময় মাদক বহনের দায়ে নোহা গাড়িসহ ৭৫০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়। মাদক ব্যবসা ও বহনের দায়ে জকিগঞ্জ উপজেলার আমলসিদ গ্রামের এখলাছুর রহমানের ছেলে উসমান উদ্দিন মারুফ (২৯), ডেমারগ্রামের মাতাব উদ্দিনের ছেলে পারভেজ আহমেদ (২৫) ও আমলসিদের সেলিম উদ্দিনের ছেলে আশরাফুল হককে গ্রেফতার করা হয়। চারখাই ক্যাম্পের এসআই হোসাইন অভিযানে নেতৃত্ব দেন।
Manual7 Ad Code
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান। এরপরও উর্দ্বতন স্যারদের পরামর্শ ও নির্দেশনায় আমরা সবসময় তৎপর রয়েছি।