প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ণ
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রে রণবীর কাপুরের নতুন সিনেমা ‘রামায়ণ’। ছবির প্রচারণার ঝলক প্রকাশের পর থেকে শুরু হয়েছে প্রশংসার পাশাপাশি নানা ধরনের কটাক্ষ। এমনকি ছবির গান নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা।

এবার এসব সমালোচনা ও অনলাইন ট্রলিং নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেতা রণবীর কাপুর। জানালেন, কে কী বলছেন, তা নিয়ে অতিরিক্ত ভাবার কোনো প্রয়োজন নেই। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অনলাইন ট্রলিং প্রসঙ্গে কথা বলেন রণবীর।

তার কথায়, ‘এখনকার সময়ের একটা বিশেষ বিষয় হলো, অনলাইন ট্রলিং সুন্দরভাবে অনেকটা জায়গা করে নেয়। আমি পুরোনো সেই গানের দর্শনেই বিশ্বাস করি, “কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা”। আমার মনে হয়, জীবনে এই দর্শন মেনে চলাই সবচেয়ে ভালো। কে কী বলছেন, তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই। বরং যারা আপনার কাজ নিয়ে ভাবেন, আপনার মতামতকে গুরুত্ব দেন এবং আপনার ভালো-মন্দের খেয়াল রাখেন, তাদের কথাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

Manual8 Ad Code

রণবীরের এই বক্তব্যের সঙ্গে জড়িয়ে আছে তার অভিনীত সিনেমা ‘সঞ্জু’র একটি বিশেষ স্মৃতি। ২০১৮ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছবিতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের চরিত্রে ছিলেন পরেশ রাওয়াল। সিনেমার একটি দৃশ্যে ছেলেকে ‘কুছ তো লোগ কহেঙ্গে’ গানের দর্শন অনুসরণ করে চলার পরামর্শ দেন তিনি। এবার বাস্তব জীবনে সমালোচনা মোকাবিলার প্রসঙ্গেও সেই গানের কথাই সামনে আনলেন রণবীর।

Manual5 Ad Code

এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়েও দর্শকের আগ্রহ বাড়ছে। ছবিটির বিশেষ প্রদর্শনী হয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে দর্শকের কাছ থেকে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। ছবিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন যশ, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে, অরুণ গোবিল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও কুণাল কাপুরসহ অনেকে।

Manual8 Ad Code

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’ ৪০টি ভাষায় মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ৫ নভেম্বর। এখন দেখার বিষয়, সমালোচনা ও প্রত্যাশার চাপ পেরিয়ে দর্শকের কাছে কতটা সাড়া ফেলে সিনেমাটি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code