ইসলাম ও জীবন ডেস্ক:
প্রশ্ন: কখনো কুরআন শরিফের সঙ্গে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কুরআনে চুমু দেই, চোখে লাগাই।
Manual8 Ad Code
জানতে চাই, এটি শরীয়তসম্মত কি না? কেউ কেউ এটি করতে দেখলে নিষেধ করে।
Manual1 Ad Code
উত্তর: কুরআনে কারীম চুমু দেওয়া জায়েয আছে। ইকরিমা (রা.) থেকে কুরআনে কারীম চেহারায় লাগানো ও চুমু দেওয়া প্রমাণিত আছে। (সুনানে দারিমী, হাদিস ৩৩৫৩)
তাই কেউ কুরআনে কারীমে চুমু দিলে তাকে বারণ করার প্রয়োজন নেই।
Manual3 Ad Code
উল্লেখ্য, অসতর্কতাবশত কুরআন মাজীদের সঙ্গে অসম্মানজনক কিছু হয়ে গেলে সেক্ষেত্রেও চুমু দিতে নিষেধ নেই। তবে তখন মূল করণীয় হল অসতর্কতার কারণে লজ্জিত হওয়া এবং তওবা-ইস্তিগফার করা।