প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন
সহকারি কমিশনার (ভূমি) নুরুল আম্বিয়া আলাওল, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন।

Manual3 Ad Code

 

এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। উদাসীন মনোভাবের কারনেই তাদের এরকম অনুপস্থিতি বলে বিভিন্ন সূত্র জানায়।

Manual7 Ad Code

 

তাছাড়া জাতীয় এ দিবস পালনে তারা উপজেলা কিংবা পৌর পর্যায়ে দলীয়ভাবেও কোন কর্মসূচি পালন করেননি। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বেশ ক্ষোভ লক্ষ করা গেছে। নেতাদের এ কান্ডে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির ছন্নছাড়া ভাব প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিগত দিনের নির্যাতিত কর্মী-সমর্থকরা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code