সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিয়ানীবাজার পৌর যুবদলের উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়েছে।
শনিবার বিয়ানীবাজার পৌর শহরের নিউ মার্কেট থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে এসে শেষ হয়।
পরে পথসভায় হোসেন আহমদ দুলনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম সুমনের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুব দলের সহ-সভাপতি ও বিয়ানীবাজার যুব দলের আহবায়ক হোসেন আহমদ,পৌর যুগ্ম আহবায়ক জানে আলম।