বিয়ানীবাজার পৌরশহরের পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে (পিএইচজি হাইস্কুল) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করাতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
Manual7 Ad Code
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ অভিভাবকরাও বক্তব্য রাখেন।