বিয়ানীবাজারের সদরপুর প্রীতিবন্ধন সমাজকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিয়ানীবাজারের সদরপুর প্রীতিবন্ধন সমাজকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
Manual8 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual7 Ad Code
বিয়ানীবাজারের তিলপারায় সদরপুর প্রীতিবন্ধন সমাজকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের সদস্যদের সরাসরি নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
Manual3 Ad Code
এতে সভাপতি পদে আবু বক্কর, সাধারণ সম্পাদক পদে আফছার হোসেন, কোষাধ্যক্ষ পদে আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমানকে নির্বাচিত করা হয়।
Manual5 Ad Code
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি জুয়েল আহমদ, সহ-সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সহ-কোষাধ্যক্ষ আব্দুর নূর, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাওন, ক্রীড়া সম্পাদক আলিম খান, সহ-ক্রীড়া সম্পাদক মোহাইমিন রাফি, প্রচার সম্পাদক উলাদ উদ্দিন ও সহ-প্রচার সম্পাদক আশিকুর রহমান।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
Manual5 Ad Code
সদরপুর প্রীতিবন্ধন সমাজকল্যাণ সমিতির সভাপতি পদে আবু বক্কর ও সাধারণ সম্পাদক পদে আফছার হোসেন জানান, গ্রামের শৃংখলা রক্ষায় সংগঠনের নেতৃবৃন্দ সর্বদা সচেষ্ট থাকবেন।