প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ণ
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

Manual5 Ad Code

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল। পরে রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Manual2 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন জানান, রাত ১টার দিকে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে মহাসচিবকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন মহাসচিবের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই দোয়া করবেন।’

চোখের ফলোআপ চিকিৎসার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ব্যাংকক থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল। ঢাকা পৌঁছেই গুলশানের বাসায় যান এবং সেখান থেকে দলের বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code