প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে সফর, ১৪৪৮ হিজরি

পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ
পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

Manual7 Ad Code

সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।

বিএনপির এই নেতা আরও বলেন, কোন পদ্ধতি ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে।

Manual1 Ad Code

জরিপের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাতে দেখা গেছে ৫৬ শতাংশ মানুষ পিআর কী বুঝে না। কিন্তু তারা (জামায়াত ইসলামী) বলছে ৭০ শতাংশ মানুষ পিআর চায়। এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code