প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সফর, ১৪৪৮ হিজরি

নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি— রিজভী

editor
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি— রিজভী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি জানান, তফসিল ঘোষণার পর প্রয়োজনীয় অতিরিক্ত সব প্রস্তুতিও নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট ও নির্বাচন একই দিনে হওয়ার দাবিই এখন দেশের মানুষের প্রত্যাশা। তিনি দাবি করেন, জনগণ চায় উভয় প্রক্রিয়া একই দিনে সম্পন্ন হোক।

Manual3 Ad Code

তিনি জানান, নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি অনেক আগেই শেষ হয়েছে। রিজভীর বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে যে বাড়তি প্রস্তুতি প্রয়োজন, সেটিও নেওয়া হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।”

রাজনীতিতে ধর্মের অপব্যাখ্যা ও অতিব্যবহার প্রসঙ্গে রিজভী বলেন, এসব প্রবণতা দেশের জন্য ক্ষতিকর। তিনি বলেন, “ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করছেন, তাদের সম্পর্কে জনগণই রায় দেবে।”

Manual2 Ad Code

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে তিনি বলেন, বর্তমানে যারা ভিন্ন অবস্থানে রয়েছে, ভবিষ্যতে তাদের মধ্য থেকেই কেউ কেউ বিএনপির অংশ হতে পারে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code