প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে সফর, ১৪৪৮ হিজরি

একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে: রাশেদ

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ণ
একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে: রাশেদ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দেশে একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার জন্য ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে রাশেদ খান দাবি করেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না। শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মামলা বা অন্য কোনো উপায়ে নির্বাচনের স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন নির্ধারিত সময়ে হবে এবং বর্তমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

Manual5 Ad Code

জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা গ্রহণ করছেন না। জনগণ এই অবস্থান মেনে নেবে না।

Manual8 Ad Code

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু আওয়ামী লীগের বিচার নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলের সব অপরাধের বিচার হতে হবে। যারা ২০২৪ সালের নির্বাচনে অন্যায়ভাবে অংশ নিয়েছে, তাদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হবে না।

Manual1 Ad Code

নির্বাচনী প্রস্তুতি বিষয়ে তিনি জানান, গণঅধিকার পরিষদ ইতিমধ্যেই ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাশেদ খান নিজে ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন ২০২২ সাল থেকে চলমান; নির্বাচনের তফসিল ঘোষণার পর জোটের চূড়ান্ত ঘোষণা হবে।

পথসভার আয়োজন করেছিল জেলা গণঅধিকার পরিষদ। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী এবং পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসের আহমেদ।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code