প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বৃষ্টির কারণে শুরু হয়নি তৃতীয় দিনের খেলা

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ণ
বৃষ্টির কারণে শুরু হয়নি তৃতীয় দিনের খেলা

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সিলেট টেস্টের প্রথম দিনে অল্প সময়ের জন্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে দ্বিতীয় দিনের খেলা হয়েছে নির্বিঘ্নে। তবে তৃতীয় দিনের সকালেই আবারও হানা দিয়েছে বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে বল মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার শঙ্কায় রয়েছে।

Manual8 Ad Code

অন্যদিকে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা।

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেছেন সাদমান। ওভারের চতুর্থ বলটি অফ স্টাম্পের ওপর করেছিলেন মুজারাবানি। ইনসুইং করে ভেতরের দিকে আসা বলে ডিফেন্স করতে যান সাদমান, তবে ব্যাটের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা শন উইলিয়ামস ভুল করেননি। ৪ রান করে সাদমান ফেরায় ভাঙে ১৩ রানের উদ্বোধনী জুটি।

Manual3 Ad Code

দ্রুত সাদমানকে হারানোর অর অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মুমিনুল হক। অভিজ্ঞ এই ব্যাটার এদিন কোনো সুযোগ দেননি। তবে আরেক ওপেনার জয়, ভাগ্যের কারণেই অপরাজিত থেকেছেন। উইকেটের পেছনে তার সহজ ক্যাচ ফেলেছেন মায়াভো। জীবন পেয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছেন এই তরুণ ওপেনার।

Manual7 Ad Code

দ্বিতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৪৪ রান তুলেছেন জয় ও মুমিনুল। তবে এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আগামীকাল সকালে কঠিন সময়ের অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের জন্য।

এর আগে গতকাল সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটেও অসহায় আত্মসমর্পণ করেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তাতে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রানের বেশি করতে পারেনি তারা। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশিদের ব্যাটিং শিখিয়েছিলেন দুই রোডেশিয়ান ওপেনার। তাতে কোনো উইকেট হারানো ছাড়াই দিন শেষ করেছিল জিম্বাবুয়ে।

Manual3 Ad Code

আজ দিনের শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। পাশাপাশি স্পিনাররাও ভালো বোলিং করেছেন। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি অফ স্পিনারের ফাইফারে জিম্বাবুয়েকে ২৭৩ রানে থামায় বাংলাদেশ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code