প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বেনফিকা ছাড়ছেন ডি মারিয়া

editor
প্রকাশিত মে ১৮, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ
বেনফিকা ছাড়ছেন ডি মারিয়া

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
গুঞ্জন ছিল মৌসুম শেষে বেনফিকা ছাড়বেন আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া। সেই গুঞ্জনকে সত্যি করে এবার নিজেই পর্তুগিজ এই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

Manual1 Ad Code

মৌসুমের শেষ দিনে ব্রাগার সঙ্গে ১-১ গোলে ড্র করে লিগ শিরোপা হাতছাড়া করে বেনফিকা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে পার্থক্য গড়তে পারেননি দি মারিয়া। অন্যদিকে, তাদের প্রতিদ্বন্দ্বী স্পোর্তিং একই সময়ে ভিতোরিয়া দি গিমারায়েসকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়।

Manual8 Ad Code

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডি মারিয়া লিখেছেন, ‘এত দীর্ঘ একটি বছর শেষে এভাবে শেষ হওয়াটা সত্যিই কষ্টদায়ক। এটা ছিল এই জার্সি গায়ে আমার শেষ লিগ ম্যাচ, এবং আমি গর্বিত যে আবারও এটি পরার সুযোগ পেয়েছি। রোববার আমাদের সামনে আরেকটি ফাইনাল আছে, এবং আমরা আমাদের সর্বোচ্চ শক্তি, বিশ্বাস আর জয়ী হওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নামবো।’

Manual4 Ad Code

আগামী ২৫ মে টাকা দে পর্তুগালের ফাইনালে স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বেনফিকা। এরপর জুনে শুরু হবে ক্লাব ওয়ার্ল্ড কাপ, তবে ডি মারিয়া সেই টুর্নামেন্টে খেলবেন কি না, তা তিনি উল্লেখ করেননি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code