স্পোর্টস ডেস্ক:
কলম্বো টেস্টেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ঠিক একই ঘটনা ঘটেছে কলম্বোতেও।
Manual7 Ad Code
বাংলাদেশের দলে দুইটি পরিবর্তন এসেছে। জাকের আলির জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। আর ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। তার জায়গায় দলে জায়গা হয়েছে এবাদত হোসেনের।
Manual2 Ad Code
বাংলাদেশের একাদশে জায়গা পেয়েই একটি মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। বাংলাদেশের দশম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি। ২০১৫ সালের জুনে ফতুল্লায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল লিটনের।
এদিকে কলম্বো টেস্টে অভিষেক হচ্ছে শ্রীলঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশার। কুশল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ নিয়েছেন তিনি। ২৪ বছর বয়সি এই অলরাউন্ডার ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন। তবে খেলার সুযোগ হয়নি।