প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

editor
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০১:১১ অপরাহ্ণ
পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

Manual6 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual3 Ad Code

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজের দলে। এর বড় কারণ গত সিরিজের পারফরম্যান্স। প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

Manual6 Ad Code

 

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতির ছাপ স্পষ্ট। বিশেষ করে টপ অর্ডারে। দুই ওপেনারই রানের দেখা পেয়েছেন। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনে খেলা লিটন দাস। দারুণ পারফর্ম করেছেন বোলাররাও।

আগামী ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান সিরিজ। এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড-

Manual3 Ad Code

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code