প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বাংলাদেশকে সঙ্গে নিয়েই বিশ্বকাপের টিকিট কাটল আফগানিস্তান

editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ণ
বাংলাদেশকে সঙ্গে নিয়েই বিশ্বকাপের টিকিট কাটল আফগানিস্তান

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল। একই সঙ্গে আফ্রিকার দক্ষিণে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল তারা।

Manual8 Ad Code

তাদের এই জয়ে চূড়ান্ত হয়ে গেছে কাট-অফ তারিখের মধ্যে কোন আট দল শীর্ষ র‌্যাংকিংয়ের ৯টি স্থানে থাকবে।

আগামী ৩০ সেপ্টেম্বরের পর শীর্ষ আট র‌্যাংকিংধারী দল বিশ্বকাপে সরাসরি খেলবে। তবে সেরা আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা থাকায় নবম স্থানের দলও সুযোগ পাচ্ছে বিশ্বকাপে খেলার। আর যোগ্যতা অর্জনের এই শেষ জায়গাটিতে আছে বাংলাদেশ। তারা বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যোগ দেবে।

Manual4 Ad Code

দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে কাট-অফ তারিখের আগে দুটি ওয়ানডে রয়েছে। কিন্তু ভারতের বিপক্ষে সেই দুই ম্যাচ জিতলেও ৯ নম্বরে ওঠার কোনো সম্ভাবনা নেই। তার মানে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও তাদের কোয়ালিফায়ারে খেলতে হবে। এ নিয়ে টানা তৃতীয়বার বাছাইপর্ব খেলবে উইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়নি। কোয়ালিফায়ার খেলতে হয়েছিল তাকে। সুপার সিক্স স্টেজে তারা পঞ্চম স্থানে থেকে শেষ করে এবং ছিটকে যায়। প্রথমবার বিশ্বকাপে দর্শক ছিল তারা।

Manual3 Ad Code

কোয়ালিফায়ারের বিজয়ী দল ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সরাসরি খেলবে। তারপর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তদল সুপার সিরিজ নামের একটি পর্বে খেলবে। এই ত্রিদেশীয় সিরিজের শীর্ষ দল উঠবে বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code