প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের মনু নদীতে ভেসে উঠলো মায়ানমারের নারীর লাশ

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ণ
সিলেটের মনু নদীতে ভেসে উঠলো মায়ানমারের নারীর লাশ

Manual1 Ad Code

কুলাউড়ায় প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি মিয়ানমারের নাগরিকের।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ওসি আরও বলেন, লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code