প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরের

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ
কুলাউড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার অধিদপ্তরের

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৮ মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে থানাপুলিশের একটি দল তাকে সহায়তা করেন।

Manual1 Ad Code

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, শনিবার দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মামনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ দই অ্যান্ড মিষ্টিঘরকে ৩ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code