প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ
সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে ভারতীয় ও বাংলাদেশি রসুনসহ বিভিন্ন ধরণের ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

Manual4 Ad Code

বুধবার ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ অক্টোবর) সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।

Manual4 Ad Code

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান- ৪৮ বিজিবি’র আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৫৪ পিস লেহেঙ্গা, ২২ পিস ভারতীয় শাড়ী, ২৮ পিস সানগ্লাস, ২ হাজার ১৫৯ পিস সাবান, ৩৭৮ পিস এলোভেরা জেল, ১৯১ বোতল মদ, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মহিন্দ্রা ট্রাক্টর-১ টি, ২ টি মোটরসাইকেল, ৪৯৬ কেজি বাংলাদেশী রসুন এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-১১ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

এসবের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৬৬ হাজার ৩৭০ টাকা। জব্দকৃত মালামাল পরে স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code