প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে গ্রেপ্তার দুর্ধর্ষ আসামি

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ণ
সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের পাশ থেকে গ্রেপ্তার দুর্ধর্ষ আসামি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হত্যাচেষ্টাসহ ৯ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি। তারা জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার কস্তুরি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তার নাম রাসেল মিযা ওরফে পল্টি রাসেল (২৬)। তিনি শাহপরাণ থানার ঠাকুরপাড়া গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এরমধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করা হয়েছে। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code