জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৩৫ বস্তা ভারতীয় চিনি সহ একটি প্রাইভেট কার ও কারের চালক সহ মোট দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার নিজপাট গৌরিশঙ্কর এলাকার সরাফত আলির পুত্র জুয়েল আহমেদ (২৯) ও উপজেলার ঠাকুরের মাটি এলাকার মৃত মাসুক মিয়ার পুত্র কাউসার আহমেদ (২৮)।
Manual1 Ad Code
হরিপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১২ই এপ্রিল) রাত ৮টায় ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ বিন মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম নয়ামাটি শুক্রবারী বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বাড়ির ভিতর থেকে ১৩ বস্তা এবং বাড়ির গোডাউন থেকে একটি কার গাড়িতে (রেজি নং -ঢাকা – মেট্রো-গ ৩৩-৪৮৮৪) লোড করা অবস্থায় ২২ বস্তা চিনি সহ- মোট ৩৫ বস্তা চিনি আটক করা হয়। এ সময় কারের চালক ও কারে থাকা অপরজন সহ মোট ২ জনকে আটক করা হয়।
Manual3 Ad Code
পরে জব্দকৃত ৩৫ বস্তা চিনি এবং ১ টি কার ও সাথে আটককৃত ২ জন ব্যাক্তিকে হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সেনাসূত্রে জানা যায় আটককৃত চিনি সহ দুইজনকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর বিষয়টি প্রক্রিয়াধীন।