প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় উৎসবের আবহে নববর্ষ উদযাপন

editor
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ণ
কুলাউড়ায় উৎসবের আবহে নববর্ষ উদযাপন

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা অংশগ্রহণ করে।

দিবসের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে সকাল সাড়ে ৯টায় ‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয়ে শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ওসি মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: খালেদ পারভেজ বখশ, সাংবাদিক নাজমুল বারী সোহেল, এনসিপি নেতা ইব্রাহিম আলী ও লিংকন তালুকদার, শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও। পরে উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের পরিচালনায় শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অন্যান্য অতিথিরা। এ ছাড়া উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় এসো হে বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code