প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের জালে ২ যুবক

editor
প্রকাশিত মে ৪, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে র‌্যাবের জালে ২ যুবক

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলো- গোয়াইনঘাট থানার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) এবং আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার (০৩ মে) রাতে গোয়াইনঘাট থানার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১শ ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২টি মটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code