প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ণ
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৪

Manual7 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণবাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণসুলতানপুর মহিলা হাফিজিয়া মাদ্রাসার সামনে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

আহতরা হলেন, পিল্লাকান্দির সাঈদ মিয়ার ছেলে আল-আমিন (২৮), একই গ্রামের মিসবাহ উদ্দিনের ছোট্ট মেয়ে তানিয়া বেগম (৬), বড়পাথরের জসিম উদ্দিন (৫০) এবং ভরণ গ্রামের লুৎফা বেগম (১৭)।

Manual1 Ad Code

তাদের মধ্যে শিশু তানিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code