প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাব

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ণ
সিলেটে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাব

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজলকে (৫০) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

Manual6 Ad Code

বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেট মহানগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজল কানাইঘাটের সড়কের বাজার এলাকার সাহাপুর গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে।

Manual8 Ad Code

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল জানান- ছাত্র-জনতার আন্দোলনের সময় ফজল দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতার ঘটনা ঘটিয়েছেন। এসব অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় (মোগলাবাজার থানার এফআইআর নং- ১১/১১৮) এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারের পর ফজলকে মোগলাবাজার থানায় হস্তান্তর করেছে র‍‍্যাব-৯।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code