প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে দুই চোর আটক, মোটরসাইকেল উদ্ধার

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে দুই চোর আটক, মোটরসাইকেল উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জালাবাদ থানার দর্জিপাড়ায় নিজ বাসা থেকে একজনের মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেলটি।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের দুদু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার ভেলুপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোস্তাক আহমদ (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, গত সোমবার (২৮ অক্টোবর) রাতে দর্জিপাড়ার ১৮ নং বাসার গ্যারেজ থেকে মাসুদুর রহমান নামে এক যুবকের ডিসকভার মোটরসাইকেল (সিলেট-মেট্রো-হ-১৩-৩১০৪) চুরি হয়ে যায়। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) তিনি বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত চোরের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

Manual5 Ad Code

পরে পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ থানাধীন উপরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আনোয়ার হোসেন ও মোস্তাক আহমদকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নিজাম উদ্দিনের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

Manual7 Ad Code

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে মাসুদুর রহমানের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারকে নির্দেশে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code