নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার হিলুয়া চা বাগান এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা সবাই জুয়াড়ী। বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়,মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এয়ারপোর্ট থানাপুলিশ।