প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিজিবির ভাবমূর্তি নষ্টে অপচেষ্টা: অধিনায়ক ৪৮ বিজিবি

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ণ
বিজিবির ভাবমূর্তি নষ্টে অপচেষ্টা: অধিনায়ক ৪৮ বিজিবি

Manual6 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের বিভিন্ন নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সাম্প্রতিক অভিযান কার্যকরভাবে ব্যাঘাত ঘটিয়েছে অসাধু চক্রের স্বার্থে। এর প্রতিক্রিয়ায় বিজিবির নাম ব্যবহার করে একটি মহল পরিকল্পিতভাবে বাহিনীটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত—এমনই অভিযোগ করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক।

Manual8 Ad Code

তিনি বলেন, বিজিবির নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এবং নিজেদের অপরাধ আড়াল করতে বাহিনীটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা প্রচারণা চালাচ্ছে। কোনো প্রমাণ ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এমন মিথ্যা রটনা শাস্তিযোগ্য অপরাধ এবং যারা এতে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্প্রতি গত সপ্তাহে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিক টাস্কফোর্স অভিযান চালায় । এসব অভিযানে অবৈধ বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও সাজা দেওয়া হয়েছে। এতে অসাধু ব্যবসায়ীদের স্বার্থে বিঘ্নতা ঘটে এবং তারা চক্রবদ্ধভাবে বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপতৎপরতা শুরু করে।

Manual7 Ad Code

বিজিবির অধিনায়ক জানান, স্থানীয় কিছু লোক বিজিবির কাছে আটক নৌকা ছাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু বিজিবি সেই অনৈতিক অনুরোধে সাড়া না দেওয়ায় পরিকল্পিতভাবে বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—একজন অপরাধীকে হাতেনাতে ধরেও তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, বরং শুধুমাত্র বিজিবিকে ট্যাগ করে ফেসবুক লাইভ করা হয় এবং পরে অপরাধীকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি যথেষ্ট সন্দেহজনক এবং তা অপরাধীদের রক্ষার একটি প্রচ্ছন্ন কৌশল বলেই দাবি করেন বিজিবি কর্মকর্তা।

Manual7 Ad Code

তিনি আরও জানান, অভিযানের রাতে ২টি বারকি নৌকা অবৈধভাবে পাথর উত্তোলনের সময় বিজিবি আটক করে এবং পরে নদীতে ফেলে নৌকাগুলো জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, যারা এসব অপচেষ্টার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে অপরাধ ঢাকার অপচেষ্টা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code