প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে ডেকে বন্ধুদের নিয়ে গণধর্ষণ

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০৫:২০ অপরাহ্ণ
তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে ডেকে বন্ধুদের নিয়ে গণধর্ষণ

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে তালাক দেওয়া স্ত্রীকে কৌশলে ডেকে দুই বন্ধুসহ গণধর্ষণের অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে জৈন্তাপুর উপজেলার একটি হাওড়ে।

Manual7 Ad Code

ভুক্তভোগী নারীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ভোররাত থেকে ছদ্মবেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাষণ্ড সাবেক স্বামী মুমিন ও তার বন্ধু বদরুলকে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ভোরে এক সন্তানের জননী ত্রিশোর্ধ এক নারী অভিযোগ করেন জৈন্তাপুর উপজেলার ফান্দু গ্রামের মৃত আব্দুল কালামের ছেলে মুমিনের সঙ্গে তার বিয়ে হয় কয়েক বছর আগে। তাদের একটি সন্তান রয়েছে। কিছুদিন আগে তাকে তালাক দিয়ে আরও একটি বিয়ে করে মুমিন। শনিবার রাতে তাকে জরুরি কথা আছে বলে ডেকে একটি নির্জন হাওড়ে নিয়ে যায়। সেখানে তাকে মুমিন ও তার দুই বন্ধু জোরপূর্বক ধর্ষণ করে।

Manual2 Ad Code

ওসি জানান, এমন অভিযোগ পেয়েই ভোরবেলায় ছদ্মবেশে অভিযানে নামে জৈন্তাপুর থানা পুলিশের একটি টিম। প্রথমে দরবস্ত এলাকা থেকে প্রধান অভিযুক্ত মুমিনকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুমিনের বন্ধু বদরুলকে আটক করা হয়। আরও এক অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code