প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৫, ০১:২৮ অপরাহ্ণ
জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

Manual3 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জের আমলশীদ গ্রামের ব্যবসায়ী গোবিন্দ পালের বাড়িতে লোকজনকে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) রাতে এই ঘটনা ঘটে।
শনিবার (২৮ জুন) সকালের দিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, গোয়েন্দা পুলিশের একটি দল ও জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual4 Ad Code

গোবিন্দ পালের পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরে ঢুকে লোকজনের হাত-পা বেঁধে বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

Manual7 Ad Code

আমলশীদ এলাকার বাসিন্দা ও মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী জানান, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলসীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসী আতঙ্কিত। ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।

Manual5 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদেরকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code