প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে ডাকাতি, ফেলে যাওয়া প্রাইভেট কার জব্দ

editor
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
জকিগঞ্জে ডাকাতি, ফেলে যাওয়া প্রাইভেট কার জব্দ

Manual2 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রামে এ ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

ডাকাতির শিকার বাড়িটি স্থানীয় কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল্লাহ চৌধুরীর। ঘটনার পর ডাকাতদের ফেলে যাওয়া একটি প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে থেকে উদ্ধার করেছে পুলিশ।

আবদুল্লাহ চৌধুরী জানান, রাত তিনটার দিকে হঠাৎ ঘরের লোহার গ্রিল ভেঙে ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে। এ সময় নগদ প্রায় ১৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।

Manual1 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদল পালানোর সময় তাদের প্রাইভেট কার ঘটনাস্থলের অদূরে ফেলে রেখে যায়। পুলিশ গাড়িটি জব্দ করেছে। বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code