প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ২৪ ঘন্টা পর উদ্ধার হলো বিজিবি সদস্যের মরদেহ

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ
সিলেটে ২৪ ঘন্টা পর উদ্ধার হলো বিজিবি সদস্যের মরদেহ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর অবশেষে উদ্ধার হয়েছে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ।রবিবার (১০ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতী নদীর তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

জানা যায়, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার হয়। এরা আগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ ওই বিজিবি সদস্য।

Manual4 Ad Code

বিজিবি জানায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু’জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে রাতভর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

Manual1 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনায় কেউ আটক না হলেও জব্দ করা নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ‘বিজিবি সদস্য যে স্থানে নিখোঁজ হয়েছিলেন তার পাশ থেকেই মরদেহটি উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code