প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার: রাংপানিতে পুণঃস্থাপন

editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
সিলেটে ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার: রাংপানিতে পুণঃস্থাপন

Manual1 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে টাস্কফোর্সের অভিযানে লুন্ঠিত আনুমানিক ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এই পাথর উদ্ধার করা হয়। পরবর্তীতে পাথরগুলো উপজেলার রাংপানি নদীতে পুণঃস্থাপন করা হয়েছে। এসময় জব্দকৃত প্রায় ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

Manual5 Ad Code

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড, পুলিশ ও বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে চোরাকারবারিরা এসব পাথর ও বালু নিয়ে আসে। এতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক মামলা দায়ের করবে পুলিশ। একইসাথে সীমান্তে চোরাচালান রোধে বিজিবিকে কঠোর নজরদারি বাড়ানোর অনুরোধ জানায় প্রশাসন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code