প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস’ সিরিজে প্রথম নারী আম্পায়ার

editor
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
সিলেটে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস’ সিরিজে প্রথম নারী আম্পায়ার

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিতব্য সেই সিরিজের আম্পায়ার প্যানেলে থাকছেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বিসিবির আম্পায়ার্স কমিটি বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘দুটি ম্যাচে রিজার্ভ আম্পায়ার ও একটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি।’

চলতি বছর অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। তবে তার আগে জেসিকে চাপের ম্যাচে অভ্যস্ত করতে ছেলেদের এই সিরিজটি বেছে নিয়েছে বিসিবি।

Manual6 Ad Code

আইসিসির প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডস সিরিজের আগে বাংলাদেশের সাত আম্পায়ার যাচ্ছেন শ্রীলঙ্কায়। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।

Manual4 Ad Code

উল্লেখ্য, সিলেটে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। সিরিজকে সামনে রেখে এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code