স্পোর্টস ডেস্ক:
আরেকটি নতুন অর্জনের মালিক হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি গড়লেন তিনি। তবে অনন্য রেকর্ড গড়ার দিনে শিরোপা হাতছাড়া করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
Manual4 Ad Code
শনিবার (২৩ আগস্ট) সৌদি সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছে রোনালদোর ক্লাব আল নাসর। তাদেরকে হতাশায় মুড়িয়ে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল আহলি। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ সমতায়।
গোলের সেঞ্চুরিতে রোনালদোর নতুন ইতিহাস
ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এরই মধ্য দিয়ে আল নাসরের জার্সি গায়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসিয়ে।
Manual3 Ad Code
ম্যাচের ৮২ মিনিটে মার্সেলো ব্রোজোভিচ ফের লিড পাইয়ে দেন আল নাসরকে। এরপর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের স্রেফ এক মিনিট বাকি থাকতে আল আহলি আবাও সমতায় ফিরে রজার ইবানেজের গোলে।
Manual4 Ad Code
টাইব্রেকারে হারের হতাশা আল নাসর খেলোয়াড়দের
Manual3 Ad Code
অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ফাইনাল সরাসরি গড়ায় পেনাল্টি শুটআউটে। আল নাসরের নেওয়া চারটি শটের মধ্যে রোনালদো, ব্রোজোভিচ জোয়াও ফেলিক্স নিশানা ঠিক রাখলেও ব্যর্থ হন আবদুল্লাহ আল খাইবারি। অন্যদিকে, আল আহলির পাঁচটি স্পট-কিকের সবগুলো খুঁজে পায় জালের ঠিকানা।