প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চমক রেখেই নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বিসিবির

editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ণ
চমক রেখেই নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বিসিবির

Manual2 Ad Code

স্পোর্টস রিপোর্টার :
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপের। জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে শনিবার (২৩ আগস্ট) রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে রয়েছে চমক। দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে উইকেটরক্ষক-ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

উইকেটরক্ষক-ব্যাটার রুবিয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, তবে কোনো ওয়ানডে খেলেননি। ধারাবাহিক পারফরম্যান্সের ফলে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। তাকে রিজার্ভ উইকেটরক্ষক ও ব্যাকআপ ওপেনার হিসেবে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী নিশিতা আক্তার নিশি। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে নিয়ন্ত্রণ আর চাপের মধ্যে স্থির থাকার গুণে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

Manual8 Ad Code

এছাড়া দলে ফিরেছেন সুমাইয়া আক্তারও। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাবেক অধিনায়ক। তিনি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন। ব্যাট হাতে দারুণ ফর্মের প্রতিদান পেয়েছেন তিনি। সাম্প্রতিক বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাট হাতে। তার ফলেই সুযোগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে।

বিশ্বকাপ দলের নতুন তিন মুখ নিয়ে বিসিবি বার্তায় নারী বিভাগের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘রুবিয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে জায়গা অর্জন করেছে। গত ছয় মাসে তার উন্নতি অসাধারণ। আমরা তাকে রিজার্ভ কিপার ও ব্যাকআপ ওপেনার হিসেবে মূল্যবান অপশন হিসেবে দেখছি। নিশিতা এখনও তরুণ, কিন্তু সে দারুণ পরিপক্কতা নিয়ে বোলিং করে। সে ধারাবাহিক, চাপের মধ্যে শান্ত থাকে এবং বাঁহাতি ব্যাটারদের নিয়ন্ত্রণের দক্ষতাই তাকে এগিয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করি, এই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করবে এবং আমাদের স্পিন আক্রমণে গভীরতা যোগ করবে। সুমাইয়া অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল। সে ক্রিজে টিকে থাকার পাশাপাশি প্রয়োজন হলে রানের গতি বাড়াতে পারে। তার দক্ষতা ও ফিল্ডিং মান আমাদের টপ অর্ডারে একটি অলরাউন্ড বিকল্প এনে দেবে।’

Manual7 Ad Code

বিশ্বকাপের গ্রুপ পর্বের আগে দুটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে ২৫ সেপ্টেম্বর কলম্বো ক্রিকেট ক্লাবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। এক দিন বাদে ২৭ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলবে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। মূল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। খেলাটি অনুষ্ঠিত হবে ২ অক্টোবর কলম্বোতে।

Manual6 Ad Code

একনজরে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code