প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফিটনেস নয়, কৌশলগত কারণে বাদ পড়েছেন— দাবি নেইমারের

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
ফিটনেস নয়, কৌশলগত কারণে বাদ পড়েছেন— দাবি নেইমারের

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চোটের কারণে লম্বা সময় ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। ব্রাজিলের আসন্ন দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ফিরতে পারেননি তিনি। নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে ফিটনেসের কথা উল্লেখ করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে এই ব্যাপারে কোচের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সান্তোস তারকা।

দল ঘোষণার সময় নেইমারকে না রাখা প্রসঙ্গে আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

Manual6 Ad Code

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

Manual6 Ad Code

কিন্তু আনচেলত্তির কথা মানতে পারছেন না নেইমার। সান্তোসের হয়ে ফ্লুমিনেন্সের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার পর তিনি বলেন, ‘পেশি সামান্য ফোলা ছিল, তবে গুরুতর কিছু না। যদি তা হতো, তাহলে আমি আজ বা তার আগের দিন বাহিয়ার বিপক্ষে খেলতাম না।’

ফিটনেস নয়, কৌশলগত কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে জানিয়ে নেইমার বলেন, ‘যদি আমাকে বাদ দেওয়া হয়ে থাকে, তবে সেটা ছিল একটি কৌশলগত সিদ্ধান্ত, এর সঙ্গে আমার শারীরিক অবস্থার কোনো সম্পর্ক ছিল না।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code