প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এসএ টোয়েন্টির নিলামে সাকিব-লিটনসহ ১৪ বাংলাদেশি ক্রিকেটার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
এসএ টোয়েন্টির নিলামে সাকিব-লিটনসহ ১৪ বাংলাদেশি ক্রিকেটার

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস আছেন এই তালিকায়। আগামী ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির ২০২৫-২৬ মৌসুমের নিলাম হবে।

Manual5 Ad Code

সাকিব, মোস্তাফিজ, লিটন ছাড়াও নিলামে নাম লিখিয়েছেন—তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

মোট ৫৪১ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। সর্বোচ্চ ৯৭ ক্রিকেটার আছেন ইংল্যান্ডের। জেমস অ্যান্ডারসন, মঈন আলী, অ্যালেক্স হেলসের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা আছেন এই তালিকায়। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ২৪ ও ২৮ ক্রিকেটার নাম লিখিয়েছেন এই তালিকায়।

Manual7 Ad Code

এছাড়া নেপালের দীপেন্দ্র সিং ঐরি নাম লিখিয়েছেন নিলামে। অস্ট্রেলিয়ার থেকে পিটার হ্যাটজুগলু, ডি আর্চি শর্ট—এই দুই ক্রিকেটার এসএ টোয়েন্টির নিলামে নাম লিখিয়েছেন।

আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। তাই সুযোগ পেলেও বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে খেলার ছাড়পত্র না–ও মিলতে পারে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code