প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে জব্দ ৮ লাখ টাকার চোরাই পণ্য

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে জব্দ ৮ লাখ টাকার চোরাই পণ্য

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। সোমবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

তারা জানায়, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-১৯ ব্যাটালিয়ন জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল ফুলবাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।

Manual6 Ad Code

জব্দকৃত মদ ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ধরা হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার টাকা।

Manual5 Ad Code

রাত ১১টার দিকে জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহলদল জৈন্তাপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় গরু ও ১টি অটোরিকশা জব্দ করে। জব্দকৃত গরু ও অটোরিকশার আনুমানিক সিজারমূল্য ৩ লক্ষ টাকা।

Manual4 Ad Code

দুটি অভিযানে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৭ লক্ষ ৭৮ হাজার টাকা।

এ বিষয়ে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code