প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে ইমাম ও মোয়াজ্জিনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
জকিগঞ্জে ইমাম ও মোয়াজ্জিনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর, বারঠাকুরী, মানিকপুর, কাজলসার ও বারোহাল ইউনিয়নের ইমাম ও মোয়াজ্জিনদের অংশগ্রহণে ‘ইমাম–মোয়াজ্জিনদের উন্নয়ন, ভবিষ্যৎ ও করণীয় মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে’। মতবিনিময় সভায় সমাজ সংস্কার, নৈতিকতা ও শিক্ষা বিস্তারে ইমাম–মোয়াজ্জিনদের ভূমিকা, তাদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কালিগঞ্জ বাজারের একটি কমপ্লেক্সে আয়োজিত এ সেমিনারে স্থানীয় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের আয়োজক ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন বলেন, ‘আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে ইমাম ও মোয়াজ্জিনদের উন্নয়নকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি ইমামদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে দলীয় অঙ্গীকারের কথাও তুলে ধরেন।’ তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় ইমাম মোয়াজ্জিনদের প্রতি শ্রদ্ধাশীল।’

মতবিনিময় সভায় গত ১৭ বছরে অবহেলা ও নানা ধরনের নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ইমাম ও মোয়াজ্জিন নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পথে যে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন সেসব বিষয়ে ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ ইমাম–মোয়াজ্জিনদের নৈতিক শক্তি ও নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং মসজিদকেন্দ্রিক সামাজিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code