জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল সংখ্যক গরু ও মহিষ আটক
জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল সংখ্যক গরু ও মহিষ আটক
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বিজিবি। রবিবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।
Manual7 Ad Code
বিজিবি সূত্র জানায়, রবিবার জৈন্তাপুরের কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক করা হয়। আটক মহিষের মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।
Manual3 Ad Code
এছাড়া শনিবার জৈন্তাপুর সীমান্ত থেকে ১০টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।