প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কোহলি-রিজওয়ানকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন অভিষেক

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
কোহলি-রিজওয়ানকে পেছনে ফেলে রেকর্ড গড়লেন অভিষেক

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual5 Ad Code

এবারের এশিয়া কাপে দারুণ ফর্মে আছেন অভিষেক শর্মা। পাকিস্তান, বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও ফিফটি তুলে নিয়েছেন তিনি। আর তাতেই রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। সেটাও আবার যেন তেন রেকর্ড নয়, এই রেকর্ডের শীর্ষে ছিলেন এতদিন মোহাম্মদ রিজওয়ান, দুইয়ে ছিলেন বিরাট কোহলি!

এই ম্যাচের আগে অভিষেকের দরকার ছিল মাত্র ৩৪ রান। সেটা করতে পারলেই এশিয়া কাপের এক আসরে সবচেয়ে বেশি রানের কীর্তি নিজের করে নিতে পারতেন তিনি।

Manual8 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে গিয়েই তিনি রিজওয়ানের ২৮১ রানের রেকর্ড ভেঙে ফেলেন। ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে রিজওয়ান এই রেকর্ড করেছিলেন। একই আসরে বিরাট কোহলির ছিল ২৭৬ রান। কিন্তু এবার তাদের দুজনকেই ছাপিয়ে গেছেন ভারতের নতুন তারকা।

বর্তমানে অভিষেক শর্মার সংগ্রহ ৬ ইনিংসে ৩০৯ রান। গড় দাঁড়িয়েছে ৫১.৫০। সবচেয়ে বড় বিষয়, তিনি পুরো টুর্নামেন্টে ব্যাট করেছেন ২০৪ স্ট্রাইক রেটে। রেকর্ড তালিকায় এখন শীর্ষে অভিষেক শর্মা।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে অভিষেক শর্মা তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন এশিয়া কাপে। ধারাবাহিক ব্যাটিং আর আক্রমণাত্মক মানসিকতা দিয়ে তিনি এখন টুর্নামেন্টের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code